নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ

নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ

 

 

নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ

 

 

নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ষাট সেট নতুন বেঞ্চ দেয়ার কথা থাকলেও ৩৬ সেট পুরাতন বেঞ্চই সরবরাহের অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সুত্রে জানাগেছে নুনখাওয়া ইউনিয়নের ফকিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ করার জন্য সরকারী ভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা ট্রেডার্সকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার ওই প্রতিষ্ঠানে নতুন বেঞ্চ দেয়ার কথা থাকলেও সে সুকৌশলে বিভিন্ন প্রতিষ্ঠানের পুরাতন বেঞ্চ সংগ্রহ করে।

পড়ুন>>গাইবান্ধায় “নলডাঙ্গা ব্লাড ডোনার্স এসোসিয়েশন ” এর ফ্রি মেডিকেল ক্যাম্প

পরে ওই পুরাতন বেঞ্চ বিদ্যালয়ে সরবরাহ করে নতুন বেঞ্চ দেখিয়ে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে।

 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফলেছুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, আমি ওই বিলে স্বাক্ষর করিনি এবং আমি এ ব্যাপারে অফিসে লিখিত অভিযোগ করেছি কিন্তু অফিস কোন ব্যবস্থা না নিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা করেন। উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

 

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়ার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!