তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

 

তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

তাড়াশে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সসমবায়ী ও জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, চেক বিতরণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>> আন্তর্জাতিক যুব দিবসে কুড়িগ্রামের শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত “ফুল”

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায়ী সোলাইমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস, কালব্- এর সদস্য আনোয়ার হোসেন, দেশীগ্রাম আশার আলো সমবায় সমিতির সভাপতি শহিদুল ইসলাম,ক্ষুদ্র মাধাইনগর সূর্যের আলো সমবায় সমিতির সভাপতি প্রতিমা রানী. তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। বৈষমীহীন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলতে হবে। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!