স্ত্রীকে কুপিয়ে হত্যা আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্ত্রীকে কুপিয়ে হত্যা আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

স্ত্রীকে কুপিয়ে হত্যা আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
স্ত্রীকে কুপিয়ে হত্যা আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করলো পুলিশ

নাগেশ্বরীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার আসামি সত্য চন্দ্র শীল (৫০)কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় ব্যবহত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধাঁরালো কুড়াল ও আসামীর পরিহিত সাদার রংয়ের রক্তমাখা সোয়েটার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

সোমবার ২২ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছন জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

এর আগে গতকাল রবিবার বিকেলে পুলিশের অভিযান চালিয়ে লালমনির হাট আদিতমারী এলাকা থেকে সত্য চন্দ্রকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়,নাগেশ্বরী পৌরসভার কবিরের ভিটা গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্রী সত্য চন্দ্র শীল (৫০) তার স্ত্রী লতা রানী (৪০) কে নৃশংসভাবে গলায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামী সীমন্তবর্তী এলাকা লোহাকুচি বর্ডার হয়ে পালানোর চেষ্টা করছে। এমতাবস্থায় ঘটনার ১২ ঘন্টার মধ্যে পলাতক সত্য চন্দ্র শীলকে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে এই হত্যাকান্ডের ৩টি ক্লু-নিয়ে তদন্তকারী পুলিশ অফিসার কাজ করছে। তার মধ্যে একটি হলো পূর্বের অর্থ ঋণ, দুই হতাশা বা ডিপ্রেশন এবং তৃতীয়টি হলো ড্রাগ বা বিভিন্ন পিলের প্রভাবে এমন ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে গভীর আইনগত তদন্ত চলছে।

উল্লেখ্য যে, ২০ জানুয়ারি ২০২৪ তারিখ আসামী শ্রী সত্য চন্দ্র শীল সেলুনের কাজ করে রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাড়ীতে এসে স্ত্রীর সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আসামী সত্য চন্দ্র শীলের দুই ছেলে শ্রী সোহাগ চন্দ্র শীল (২৫) ও শ্রী সাগর চন্দ্র শীল (১৭) রাতের খাবার খেয়ে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে।

ঘটনার রাত ২১ জানুয়ারি ২০২৪ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় আসামী সত্য চন্দ্র শীল এর ঘুম ভেঙ্গে গেলে সে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে টেবিলের উপর রাখা কাঠের হাতল যুক্ত ধাঁরালো কুড়াল হাতে নিয়ে খাটের উপর ঘুমিয়ে থাকা তার স্ত্রী লতা রানী শীল এর গলায় পরপর দুটি কোপ মারলে ভিকটিম লতা রানী শীল ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।

পার্শ্বের কক্ষে শুয়ে থাকা ছোট ছেলে সাগর শীল (১৭) তার মা-বাবার শয়ন ঘরে শব্দ শুনতে পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় যে, তার মা ভিকটিম লতা রানী খাটের উপর রক্তাক্ত ভাবে মৃত অবস্থায় পড়ে আছে। ছোট ছেলে সাগর শীল তার বড় ভাইকে চিৎকার করে ডাক দিলে বড় ভাই সোহাগ শীল (২৫) বাবা-মার শয়ন ঘরে এসে তার মাকে খাটের উপর রক্তাক্ত ভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।

তাদের দুই ছেলে আশপাশের লোকজনকে ডাকতে গেলে আসামী শ্রী সত্য শীল ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপন করে। উক্ত মামলা সংক্রান্তে গভীর ও আইনানুগ তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!