সান্তাহারে মদপানে একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সান্তাহারে মদপানে একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

সান্তাহারে মদপানে একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
সান্তাহারে মদপানে একজনের মৃত্যু

বগুড়ায় সান্তাহারে মদপানে একজনের মৃত্যু ঘটনা ঘটেছে।

আদমদীঘিতে দেশি মদের দোকান সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ আলী সজল শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশনের উত্তর পাশের মলগুদাম শেডের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজল উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার মৃত সিরাজ উদ্দীন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজল শেখ প্রায়ই উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় দেশি মদের দোকানে এসে মদপান করতেন।

মঙ্গলবারও দুপুর ১২টার দিকে ওই দোকানে যান। মদপান করে দোকান সংলগ্ন রেলের মালগুদাম শেডের নিচে শুয়ে পড়েন। এরপর বিকেল ৪টার দিকে নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের মধ্যে মাত্রাতিরিক্ত মদপান করায় তার মৃত্যু হয়েছে।

এদিকে সজলের মৃত্যুর বিষয়টি জানার পর ওই মদের দোকানের দায়িত্বরত ব্যক্তিরা দ্রুত দোকান বন্ধ করে চলে যান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!