সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:১৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণীর ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে নামে। নির্ধারিত সময়ে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর একটার দিকে স্থানীয় এক ব্যক্তি পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে তিনি পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন।
পড়ুন>>যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























