সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ
- আপডেট সময় : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকা ঘিরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা সমমূল্যের ভারতীয় ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার ও বুধবার পরিচালিত এই অভিযানগুলোতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির টহল দল অংশ নেয়। বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল।
পড়ুন>>পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক
অভিযানিক দলের তথ্যমতে, কাকডাঙ্গা বিওপি সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি থেকে ২০০ মিটার ভেতরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করে। অন্যদিকে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার টাকার ওষুধ আটক করে।
এছাড়া, গাজীপুর বিওপি সীমান্ত পিলার ৪-এর ৬ এস থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং একটি হারকিউলিস বাইসাইকেল জব্দ করেছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে নিয়মিত এমন তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























