সরিষা বাড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষা বাড়িতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাঈদ মাহমুদ সরিষাবাড়ী প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের বড়সড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর চুনিয়াপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ মৎস্য ও প্রাণীর বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী ও গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন আ’লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলী।
এ সময় বক্তব্য রাখেন -পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন তরফদার, সাতপোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান সহ অন্যান্যরা।
এ সময় প্রধান বক্তা – উন্নয়নের শারথী হিসেবে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান হেলাল কে নৌকার মনোনয়নের দাবি করেন তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























