সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম
- আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে। তবে এই ইনিংসে দেখা গেছে এক বড় চমক; সাদমান ইসলামের চোটের কারণে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামলেন স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসান। তার সঙ্গী হিসেবে আছেন তানজিদ হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটেও কখনো ওপেনিং করেননি নাঈম হাসান।
উইন্ডিজদের শেষ জুটি জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের লড়াই ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। দশম উইকেটের এই জুটি থেকে সফরকারীরা যোগ করে ৩৩ রান। বল হাতে মিরাজ দুটি এবং তাসকিন আহমেদ দুটি উইকেট শিকার করেছেন। এছাড়া হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৬টি উইকেট তুলে নিয়েছেন। তাসকিন আহমেদও নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে, টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























