ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩ বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে রংপুরের কাউনিয়ায় ‘আলোর দিশারী পাঠাগার’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে কাউনিয়ার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশনে পাঠাগারটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সরকার শামীম আল-মামুন সবুজ। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক ও কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির তারা।

পড়ুন>>নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন ড. মো. আবু সায়েম, মুখ্য প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, গাইবান্ধা এবং মো. শহিদার রহমান, শিক্ষক, সোনার বাংলা বিদ্যাপীঠ। এরপরে অতিথিবৃন্দ ও উপস্থিত সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে পাঠাগারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সভাপতি মো. আবু হাসান বলেন, “আমরা একটি কিডস্ বুক সেলফ চালু করব। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য গণিত ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করব। ইতোমধ্যে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছি।”

তিনি আরও বলেন, আমরা কাউনিয়ার মানুষের জন্য কিছু করতে চাই। এখানকার তরুণ-তরুণীরা ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে, চাকরি পাবে এবং ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। বক্তারা বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কাউনিয়ার শিক্ষার উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।পাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়ানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬