লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লালপুর (নাটোর) থেকে রাকিব পাশা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

 

লালপুরে সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সন্ত্রাসী সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম, মুবাল্লীগে দ্বীন ও তৌহিদি জনতা এর আয়োজনে রেলগেট সংলগ্ন গোপালপুর বাজার নর্থ বেঙ্গল সুগার মিলস্ সড়কের এক পাশে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাড়িয়ে সর্বস্তরের ওলামায়ে কেরামগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পড়ুন>> নওগাঁয় ঊর্ধ্বমুখী চাউলের বাজার

পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি পেশ করেন ওলামায়ে কেরামগণের প্রতিনিধিরা।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা হেফাজতে ইসলাম এর সহ-সভাপাতি হজরত মাওলানা খাবিরউদ্দীন, জেলা হেফাজতে ইসলাম এর কার্যকরী সম্পাদক হজরত মাওলানা আ: জলিল, নাটোর জেলা তাবলীগ জামাত শুরা হজরত মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুলপুর কওমী মাদ্রাসার মুহাতামীম মুফতি অলি আহমাদ, লালপুর বাজার জামে মসিজদের খতিব হজরত মাওলানা জিয়াউর রহমান, নবীনগর কওমী মাদ্রাসার মুহতামীম, হজরত মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন লালপুর শাখার সভাপতি সাইদুজ্জামান লিটন, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর ইসমত আলী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!