ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুবমান গিলের ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এক মাসের বেশি টিকল না। গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিল এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে আজ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি। এর আগে এই সংস্করণে দেশটির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল বেন স্টোকসের, যিনি ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন। আজকের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ধীরস্থির ছিলেন ব্রুক। প্রথম ২৪ বলে মাত্র ১৩ রান করেছিলেন তিনি। তবে কামিন্দু মেন্ডিসের ওভারে দুটি ছক্কা মারার পর থেকেই তাঁর ব্যাটিংয়ে ঝড়ের গতি শুরু হয়। এরপর সুইপ, স্কুপ আর রিভার্স স্কুপের মতো দৃষ্টিনন্দন শটে মাঠ কাঁপিয়েছেন তিনি। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর তিনি আরও আগ্রাসী হয়ে ওঠেন।

ব্যাটিংয়ের সময় দারুণ সঙ্গ পেয়েছেন ব্রুক। জো রুটের সাথে তৃতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন, এরপর উইল জ্যাকসের সাথে যোগ করেন আরও ১৮৫ রান। উল্লেখ্য যে, উইল জ্যাকস নিজেও মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ইনিংসের ৪৯তম ওভার শেষে ব্রুকের সংগ্রহ ছিল ১৮৬। শেষ ওভারে জানিত লিয়ানাগের প্রথম বলে ছক্কা মারার পর পরের দুই বলে ডাবলস নিয়ে ১৯৫ রানে পৌঁছান। চতুর্থ বলে স্কুপ শট খেলে বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে স্পর্শ করেন দুই শর মাইলফলক। শেষপর্যন্ত ১১৬ বলে ২০২ রান করে আউট হন তিনি, যেখানে ২১টি চার ও ১০টি ছক্কা ছিল। জ্যাকসও ২৫ বলে ফিফটি তুলে নেন। পরের দুই বলে ডাবলস নিয়ে পৌঁছে যান ১৯৬–এ।

ব্রুকের এই বিধ্বংসী ইনিংসে ভর করে ইংল্যান্ড ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল সংগ্রহ পায়। এটি ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ দলীয় রান, পাশাপাশি পাকিস্তানের মাটিতেও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দলীয় স্কোর। এর মাধ্যমে হ্যারি ব্রুক একটি বিরল কীর্তিও গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ট্রিপল সেঞ্চুরি (টেস্টে), ডাবল সেঞ্চুরি (ওয়ানডে) ও সেঞ্চুরির (টি-টোয়েন্টি) মালিক এখন তিনি। এর আগে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এই বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের

আপডেট সময় : ০৭:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬