কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু
কাউনিয়ার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে খাইরুল ইসলাম(০২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের বুলবুল মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানাগেছে সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু খাইরুল ইসলাম নানার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলনা গাড়ি নিয়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলনা গাড়িটি বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। স্বজনদের অগোচরে শিশু খাইরুল ডোবার পানিতে নেমে খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
পড়ুন>>নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ
কিছুক্ষণ পর স্বজনরা শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কিছুক্ষণ পর ডোবার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে ডোবার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হারাগাছ থানার এসআই আনোয়ার হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

























