ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

ডোমার (নীলমারী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রা বিরতির পাশাপাশি ১নং প্ল্যাটফর্ম চালুর দাবিতে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

এরপর অবরোধকারীরা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত করলে প্রায় ৫ ঘন্টা পর রেলওয়ে চলাচল স্বাভাবিক হয়। তবে  আন্দোলনকারীরা প্রশাসনকে আগামী দুই মাসের সময় বেধে দেন,এরমধ্যে যদি তাদের দাবি বাস্তবায়ন না করে তাহলে লাগাতার অবরোধের ঘোষণা দেন তারা।

শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশনের রেল লাইনের উপর এ কর্মসূচি পালিত হয়। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই হাজারের মতো মানুষ সেখানে অংশ গ্রহণ করেন।

পড়ুন>>রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক

আন্দোলনকারীরা জানান, মির্জাগঞ্জ রেলস্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও তিতুমীর এক্সপ্রেস ও বরেন্দ্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম চালু না থাকায় যাত্রীসেবায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা রেলপথ অবরোধে নামেন।

অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন চিলাহাটি স্টেশনে আটকে পড়ে। একইভাবে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ডোমার স্টেশনে আটকে পড়ে। এসময় ট্রেনের চলাচল ব্যাহত হওয়ায় দুর পাল্লার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, স্থানীয় জনগণের দাবিগুলো যৌক্তিক ভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করা হবে। জনগণের দুর্ভোগ কমাতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

পড়ুন>>এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর জোনের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান বলেন, ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। আন্দোলনকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক 

আপডেট সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬