ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আয়োজনে কুমার বিশ্বজিতের জনপ্রিয় গান ‘যেখানে সীমান্ত তোমার’ দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হ্যারি ব্রুকের কাউনিয়ায় ডোবার পানিতে গড়িয়ে পড়া খেলনা গাড়ি তুলতে গিয়ে শিশুর মৃত্যু ব্যাটে-বলে বিশ্ব কাঁপানো ১০ অলরাউন্ডারের ক্রিকেট মহাকাব্য কাউনিয়ায় যুবদলের প্রস্তুস্তি সভা ছাত্র-ছাত্রীদের মানবিক মানুষ হওয়ার আহবান হারাগাছ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকছেন না রাষ্ট্রদূত দাউদ আলী কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক দুটি হামলায় চার জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই জন নিহত এবং আট জন আহত হন। আহতদের মধ্যে একজন সৌদি, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া এসব হামলায় আরো দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানায়, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় বিমানবন্দরে সংঘটিত ওই হামলায় দুই বাংলাদেশি আহত হন। তারা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের সজল চন্দ্র দাস (পিতা: অনুকূল চন্দ্র দাস) এবং নোয়াখালী সদর উপজেলার দিনমনিরহাটের মোহাম্মদ আবদুর রহিম (পিতা: সিরাজুল হক)। তারা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আক্রান্ত দুই প্রবাসী মূলত প্রচণ্ড উত্তাপ ও ধোঁয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ বোধ করছেন এবং হাসপাতাল থেকে শুক্রবার ছাড়পত্র পেতে পারেন। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন কর্মীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারের মধ্যকার লড়াই তীব্র হওয়ায় সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় হামলা বৃদ্ধি পেয়েছে। দেশটির কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি বিমানবন্দরগুলোতে হুথিদের ধারাবাহিক হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সুস্থ রয়েছেন

আপডেট সময় : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬