ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

নীলফামারীর জলঢাকা ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার দুপুরে জলঢাকা উপজেলার খারিজা গোলনা এলাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক যাত্রী নিহত হন। একই সময়ে নীলফামারী সদর উপজেলার কালীতলা বাসস্ট্যান্ডে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুজন।

জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড়ে জলঢাকা-ডিমলা সড়কে দ্রুতগামী ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

পড়ুন>>নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

নিহত নলিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে সাধারণ যাত্রী নিয়ে একটি অটোচার্জার ভ্যান জলঢাকার দিকে যাচ্ছিল। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২৪-৪৪১৪ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পড়ুন>>ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করে।

আরও পড়ুন>>৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, দুর্ঘটনায় একজনের প্রাণহানির ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। পলাতক চালক ও সহকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, নীলফামারী সদর উপজেলার কালীতলা বাসস্ট্যান্ড এলাকায় নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন>>নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়নি।

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার ঘটনায় জেলার সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে যানবাহন চলাচলে সতর্কতা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

আপডেট সময় : ১০:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬