ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সভাপতি সুমন ও সম্পাদক মান্নান।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আব্দুল মান্নান। অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন।

শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।

পড়ুন>>সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

এদিকে সভাপতি পদসহ কমিটির বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

পড়ুন>>কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংগঠনের মোট ২৬৮ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”

নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কর্মকর্তা মহসিন আলী বলেন, শ্রমিকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীর সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান

আপডেট সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬