নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা ও পৌর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক জনাব গোলাম রসুল রাজা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও জেলা বিএপির সদস্য ডা: ইউনুছ আলী তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত প্রতিষ্ঠা করেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড: বজলুর রশিদ।
পড়ুন>>নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিউল ইসলাম শফি এবং নাগেশ্বরী পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। এছাড়া নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির সকল যুগ্ন-আহবায়কবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও নাগেশ্বরী পৌর শাখার আহবায়ক আবুল কাশেম সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন,তানজিমুল ইসলাম কিরন,আশারাফ হোসেন আপেল,জাহিদুল ইসলাম খান,ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহফুজার রহমান আপেল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























