সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার সকালে (৮নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পতাকা উত্তোলন, রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পড়ুন>>মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লিজা রিছিলের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন – স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
এসময় বক্তব্য রাখেন – উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদূর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমবায় অফিসার হাবিবুল্লাহ সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন>>কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























