রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জনাজা অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জনাজা অনুষ্ঠিত  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জনাজা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জনাজা অনুষ্ঠিত 

 

 

রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর মায়ের জনাজা অনুষ্ঠিত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মোবারক আলীর মা তৈয়বা খাতুন (৮৫) এর জানাজা নামাজ সোমবার (৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলার এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

 

 

এদিন ভোর ৫ টায় তৈয়বা খাতুন উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না ইলাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন। তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন।

পড়ুন>> বীরগঞ্জে বিআরটিসি বাস খাদে উল্টে করুণ মৃত্যু সুকুমার মহন্তের: আহত অন্তত ১০

 

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজা নামাজে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!