রাণীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারীসহ গ্রেপ্তার-১০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারীসহ গ্রেপ্তার-১০ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা

রাণীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারীসহ গ্রেপ্তার-১০

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
রাণীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারীসহ গ্রেপ্তার-১০

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে একজন মাদক কারবারীসহ মোট ১০জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানামূলে উপজেলার সরিয়া গ্রামের সুলতান হোসেন (৪৩), এনামুল মন্ডল (৪৫), সফুর মন্ডল (৪২),মামুন মন্ডল (২৫), নুরনবী মন্ডল (৩৭),নুহ মন্ডল (৩৬) এবং উপজেলার মধ্যরাজাপুর গ্রামের জুয়েল শেখ(২২), আসলাম মন্ডল (৩২) ও আব্দুল জলিল শেখ (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর সাহানাপাড়া গ্রামের অভিযান চালিয়ে ওই গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম সাহানা ওরফে বোলেন (৫০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তার নিকট থেকে ৭০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!