৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ
- আপডেট সময় : ০৮:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর এই মৌখিক পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত তারিখ ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর।
নিয়োগপ্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসায় এবার এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হিসেবে না হয়ে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী এবারই প্রথমবারের মতো শুধু নিবন্ধন বা যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি। এবারের পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
উল্লেখ্য যে, সবশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। তার প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চ মাসে প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হয়। দীর্ঘ বিরতির পর আবারও নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে চলেছে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























