মান্দায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে জায়দুর রহমান নির্বাচিত
- আপডেট সময় : ০৯:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে
মান্দায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বেসরকারিভাবে জায়দুর রহমান নির্বাচিত
নওগাঁর মান্দায় ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চশমা মার্কার জায়দুর রহমান বেসরকারিভাবে বিজয় হয়েছেন।
প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নওগাঁ মান্দায় ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৯ই ফেব্রুয়ারী ২০২৪ সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে । এই নির্বাচনে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নুরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী সাফি (টেবিল ফ্যান), চকউমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়দুর রহমান (চশমা), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জোতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ স্বাধীন কৃষ্ণ রায় (ঘোড়া), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর আলী প্রামানিক (আনারস), ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিক (অটোরিক্সা), জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আওয়ামীলীগ নেতা কাজেম উদ্দীন প্রামানিক (দুটি পাতা), আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (টেলিফোন), আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর (মটর সাইকেল) এবং বিএনপি নেতা মোস্তাকিন হোসেন সরকার (রজনীগন্ধা) নিয়ে প্রতিদ্বন্দিতা করে।
পড়ুন>>সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে এমপির স্বামী চেয়ারম্যান নির্বাচিত
তাদের মধ্যে চকউমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়দুর রহমান (চশমা) মার্কায় ৩৭০৮ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
এছাড়াও অন্যান্যরা প্রার্থীরা ভোট পেয়েছেন টেবিল ফ্যান ২৪৪৭, ঘোড়া ১৬৮৯, আনারস ২৩৯২, অটোরিক্সা ১৬৫৬, দুটি পাতা ৩৩১, টেলিফোন ৮৭১, মটর সাইকেল ৩৪৭, রজনীগন্ধা ১৪৭১ ভোট পেয়েছেন।
এসময় ভোট চলা অবস্থায় নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
পড়ুন>>কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান নির্বাচিত
এছাড়াও নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন, নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক, মান্দা উপজেলা নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান , র্যাব-৫ এর কমান্ডার জাহিদুল ইসলাম, মান্দা উপজেলা মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।


























