কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান নির্বাচিত
- আপডেট সময় : ০৭:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান নির্বাচিত।
কুড়িগ্রাম জেলা পরিষদের উপ-নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান।
পড়ুন>>সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে এমপির স্বামী চেয়ারম্যান নির্বাচিত
শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। পরে ফল ঘোষণা করা হয়।
ওবাইদুর রহমান ভোট পেয়েছেন ৫২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো. জাফর আলী পেয়েছেন ৪৭১ ভোট।
জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মো. জাফর আলী। এতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।
এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় ভোটার ছিলেন ১ হাজার ১৩ জন। ভোট পড়েছে ১ হাজার ৬টি। ভোটে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোট দেন।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাহাজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























