ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত হলো জাতীয় যুব মেলা, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তুরাগ নদীতে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যালন ডি’অর পুরস্কারের ৭০ বছর পূর্তি উদযাপন করতে উয়েফা ও ফ্রান্স ফুটবল সাময়িকী যৌথভাবে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) নামে একটি বিশেষ ভোটাভুটির আয়োজন করে। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই অনলাইন ভোটে ভক্তদের প্রতিটি ভোটের জন্য ১ ইউরো বা ১৩৮ টাকা খরচ করার নিয়ম রাখা হয়েছিল। অর্থের বিনিময়ে যত খুশি তত ভোট প্রদানের এই সুযোগ ছিল উন্মুক্ত। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ইতিহাসের সেরা ব্যালন ডি’অর বিজয়ী মৌসুম খুঁজে বের করাই ছিল মূল উদ্দেশ্য। আয়োজকরা অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই ভোটের মাধ্যমে বিজয়ী কাউকে কোনো আনুষ্ঠানিক ট্রফি প্রদান করা হবে না। সেজন্য ভোটের পোল চালু করা হয়েছিল গত ১ অক্টোবর থেকে। এক ইউরো খরচে ব্যালন ডি’অরে ভোট দেওয়া যাবে মেসি–রোনালদোকে, যত খুশি ততবার।

গত মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হলে চূড়ান্ত ফলাফলে লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটির মৌসুম অর্থাৎ ২০০৮ সালের পারফরম্যান্স সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। আর্জেন্টিনার গণমাধ্যম ‘ক্ল্যারিন’ জানায়, মোট ৪৪৬ পয়েন্ট পেয়ে রোনালদো এই লড়াইয়ে জয়ী হন, যেখানে মেসির পয়েন্ট ছিল ২৮১। দ্বিতীয় স্থানে রয়েছে ২০১২ সালে মেসির ব্যালন ডি’অর জয়ের মৌসুমটি। সেবার বার্সেলোনার হয়ে মেসি এক পঞ্জিকাবর্ষে বিশ্বরেকর্ড গড়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন। অন্যদিকে, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার পথে রোনালদো ৪৯ ম্যাচে করেছিলেন ৪২ গোল। ২০০৭–০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছিলেন ৪২ গোল। মেসির জন্য ২০১১–১২ মৌসুম ছিল ঐতিহাসিক। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সেবার এক পঞ্জিকাবর্ষে গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ভেঙে ৬৯ ম্যাচে ৯১ গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। বার্সেলোনার হয়ে জিতেছিলেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

ভোটাভুটির এই তালিকায় একাধিকবার ব্যালন ডি’অরজয়ী ১০ জন কিংবদন্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাদের মধ্যে ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল–হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানো। তালিকার শীর্ষ ১২টি মৌসুমই মূলত মেসি ও রোনালদোর দখলে রয়েছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর ২০০২ সালের ব্যালন ডি’অর জয় এই তালিকায় ১৩তম স্থান অর্জন করেছে।

পুরস্কারটির ভোটাভুটি প্রক্রিয়া নিয়ে জালিয়াতির অভিযোগ উঠলেও তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সিস্টেমের তথ্যানুযায়ী ৫,০০৯ জন ব্যবহারকারী একাধিক ভোট প্রদান করেছিলেন। এর মধ্যে ৪,৬৬৫ জন দুই থেকে চারটি করে, ৩০০ জন পাঁচ থেকে নয়টি এবং ৪৪ জন ব্যবহারকারী ১০ থেকে ২৬টি করে ভোট দিয়েছেন। এই পরিসংখ্যানের ভিত্তিতেই কর্তৃপক্ষ স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, প্ল্যাটফর্মটিতে মাত্র ৫,০০০৯ জন ব্যবহারকারী একের অধিক ভোট দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন ব্যবহারকারী ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪,৬৬৫ জন ব্যবহারকারী ২ থেকে ৪টি ভোট দিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আপডেট সময় : ১০:৫৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬