ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬
- আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভবনে থাকা রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে সবাই একসাথে নিচে নামার চেষ্টা করলে সিঁড়িতে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতরা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস
এ ছাড়া নিহতদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার রাতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম হুড়োহুড়িতে পদদলিত হয়ে এই ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের একটি অকেজো লিফটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, লিফটটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে ছিল এবং এর ভেতরে প্রচুর ময়লা-আবর্জনা জমে ছিল। ধারণা করা হচ্ছে, সেই জমে থাকা ময়লা থেকেই প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পড়ুন>>ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান
আগুন লাগার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বিভিন্ন তলায় অবস্থানরত মানুষজন একযোগে নিচে নামার জন্য সিঁড়ির দিকে দৌড়াতে থাকেন। অতিরিক্ত ভিড়ের কারণে সিঁড়ি ও বের হওয়ার পথে প্রচণ্ড জটলা তৈরি হয় এবং কয়েকজন নিচে পড়ে যান। তাদের ওপর দিয়েই অন্যরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করলে এই পদদলনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং পরবর্তীতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর স্টেশনের তিনটি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর হাসপাতালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























