ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা
- আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি লগ্নে আজ বিজয়া দশমীর আয়োজনে মেতে উঠেছিলেন ভক্তরা। বিষাদমাখা মনে দেবী দুর্গাকে বিদায় জানাতে নগরীর দুর্গাবাড়ী ও শিববাড়ীসহ প্রতিটি মন্দিরে ছিল উৎসবের আমেজ। দেবীকে সিঁদুর দিয়ে বরণ করার পর নারীরা মেতে ওঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়।
সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়গান গাওয়া এবং নিজেদের পরিবারের মঙ্গল কামনা করা। তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যেন প্রতি বছর তিনি শান্তি ও সমৃদ্ধি নিয়ে সবার মাঝে ফিরে আসেন।
দুর্গাবাড়ী মন্দির পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের দেবী বরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মণ্ডপগুলোতে ভক্তদের সরব উপস্থিতি ও সিঁদুর খেলার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রতিমা শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় নগরীর কাচারীঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























