ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার জাপান সফরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি লগি-বৈঠার ঘটনার বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি জামায়াতের রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় পিটুনিতে দুজনের প্রাণহানি সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলের চেষ্টা চলছে মহাবিপন্ন তালিকায় চালমুগরা, কমছে বনের এই ঔষধি বৃক্ষ বার্মিংহামে মেজবানে মিলিত হলেন সাত শতাধিক প্রবাসী চাটগাঁইয়া রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক।
দিনাজপুরে জোরপূর্বক অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম আদালতে হাজির হলে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-সদর এর বিজ্ঞ বিচারক মোঃ সামিউল ইসলাম তাকে আটক করে জেল হাজতের নির্দেশ প্রদান করেন। আটক নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ আনছার আলী’র পুত্র।

দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত. মোহর ডালীর মেয়ে মোছাঃ নুরনেহার বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-সদর, দিনাজপুরে এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং- সিআর ১৯৩৭/২৪।

মামলার বাদী নুর নাহার জানান- শুধু এই মামলাই নয় তার নামে কোতয়ালী থানায় বিভিন্ন বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। কিন্তু আইনের চোখ ফাঁকি দিয়ে সে প্রতিনিয়ত এসব কার্যক্রম চালিয়ে আসতেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বাজলেও নুর ইসলাম বীরদর্পে নানা সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পড়ুন>>এক কামড়েই নিভে গেল জীবন! রৌমারীতে সাপের ছোবলে নারীর মর্মান্তিক মৃত্যু

  কে এই অপরাধ জগতের গডফাদারের শেল্টার দাতা? অবৈধ কাজের সাথে কে বা কারা জড়িত? সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়াও গত ২০ জানুয়ারি রামনগর এলাকার ১০৮ বছর বয়সী বৃদ্ধ আলহাজ্ব মোঃ আব্দুস শুকুরের নিজ বাড়িতে মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম’সহ তার সহযোগীরা অবৈধভাবে প্রবেশ করে। এসময় দুই লক্ষ টাকা ছিনতাইসহ বৃদ্ধাকে মারপিট করে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে। আহত আব্দুস শুকুর দীর্ঘদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় আব্দুস শুকুর বাদী হয়ে নুর ইসলামকে প্রধান আসামি করে গত ২২ জানুয়ারি দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৫।

উল্লেখ্য যে, নুর ইসলাম যুব লীগের রাজনীতির সাথে সংযুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি চালকের চাকরি করতেন।

পড়ুন>>শেরপুরে বন্য হাতির পাল আরো ঘরবাড়ি ভাঙচুর করে খেয়ে সাবার করেছে গোলার ধান-চাল

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের গাড়ি চালকের চাকরি করার সুবাধে নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে নুর ইসলামের বিরুদ্ধে। ৫ আগস্ট এর আগে নুর ইসলাম দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের সহযোগী হিসেবে কর্মরত ছিল।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র হত্যা চেষ্টা মামলায় এজাহারভূক্ত আসামি রয়েছেন মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম । যার মামলা নং: ১৬।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূমি আইন মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম আটক

আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫