ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় পালিয়ে থাকার পর শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের দীঘারপাড় এলাকার একটি শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রমজান আলী সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা টাকা উদ্ধারের আশায় থানায় ভিড় জমাচ্ছেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রমজান আলী অত্যন্ত কৌশলে সদর উপজেলার বাজিতখিলা, ভাতশালা ইউনিয়ন এবং শেরপুর পৌরসভাসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করেন। অধিক লাভ দেওয়ার লোভ দেখিয়ে তিনি তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন। এরপর থেকে তিনি গা ঢাকা দেন। ভুক্তভোগীদের অনেকেই জানিয়েছেন, পাওনা টাকা ফেরত না পেলে তারা সর্বস্বান্ত হয়ে পথে বসার ঝুঁকিতে রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, একাধিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রমজানকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর থেকেই তার প্রতারণার শিকার অন্য ভুক্তভোগীরাও থানায় এসে অভিযোগ জানাচ্ছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ২৫ কোটি টাকা আত্মসাৎকারী রমজান আলী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬