বিরলে বহলা ট্রাজেডী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে বহলা ট্রাজেডী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড়

বিরলে বহলা ট্রাজেডী দিবস পালিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
বিরলে বহলা ট্রাজেডী দিবস পালিত

দিনাজপুরের বিরলে বহলা ট্রাজেডী দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাঙালী সংঘবদ্ধ মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে পাক সেনারা পিছু হাঁটতে থাকে। এই দিনে উপজেলার ভান্ডারা, ধর্মপুর, রাণীপুকুর ইউপি কিংবা বগুলাখাড়ী থেকে পাকসেনারা পিছু হেঁটে দিনাজপুর শহরের দিকে আসতে থাকে।

সন্ধ্যার আগ মুহুর্তে কাঞ্চন জংশন এবং রেল ব্রীজ সংলগ্ন বিজোড়া ইউপি’র বহলা গ্রামের দক্ষিণ প্রান্তে পথিমধ্যে নিরীহ গ্রামবাসীর নিকট মুক্তিবাহিনীর সংবাদ জানতে চায় পাক হানাদার বাহিনী।

কারণ এ গ্রামের সন্নিকটে সারাঙ্গাই-পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, যা আশপাশেই হবে মর্মে অনুমান করেছিল তারা। কিন্তু কোন গ্রামবাসী মুখ খুলেনি। ফলে প্রথমে তাদের গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়।

পরবর্তিতে আবার একত্র হয়ে পুরুষদের সারিবদ্ধ ভাবে দাড়াতে বলে পাকসেনারা। কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজ হবে জানিয়ে গ্রামবাসী নামাজ আদায় করতে চাইলে নামাজের অনুমতি পায়। নামাজ শেষ হওয়ার মুহুর্তে আবারো সারিবদ্ধ হতে বলেই নির্মম ফায়ারিং শুরু হয়।

নিমেষেই ৩২ (মতান্তরে ৩৬-৪৩) টি তাজা প্রাণ হারিয়ে যায়। দু’জন বাদে এদের সবাইকে একত্রে গণকবর দেয়া হয়।

১৩ ডিসেম্বর (বুধবার) সকালে দিনাজপুরের বিরলে বহলা বধ্য ভূমি শহীদদের স্বরণে স্বরণ সভায় বিজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্ব করেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম রবি (পি.পি), সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!