ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন ঘর উপহার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন ঘর উপহার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন ঘর উপহার

ফেনী থেকে আবুল হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন ঘর উপহার

 

 

 

ফেনীতে বিধবা আনসার সদস্য পেলেন ঘর উপহার

 

 

 

ফেনীর ফাজিলপুর ইউনিয়নে অসহায় বিধবা আনসার ভিডিপির সদস্য রহিমা আক্তারকে একটি পাকা ঘর উপহার দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

 

 

 

১১ জানুয়ারি দুপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুর ১ টায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন উপস্থিত থেকে ঘরের চাবি বুঝিয়ে দেন। এসময় সদর উপজেলা আনসার কর্মকর্তা শামীমা বেগম,আনসার প্রশিক্ষক আবদুস শুক্কুরসহ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আনসার মহাপরিচালক বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় আনসার ভিডিপি, টিডিপি সদস্যদের সুখে দুঃখে পাশে থাকে সাহয্য সহযোগিতার হাত বাড়ীয়ে দেয়।

পড়ুন>> ভুয়া নিউরো চিকিৎসক নুরুলের ৬ মাসের কারাদণ্ড

 

 

এছাড়া দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে দেশের অসহায় মানুষের পাশে দাড়ায় তারই ধারাবাহিকতায় সারাদেশে ২২ জন অসহায় ও বিধবা আনসার ভিডিপির সদস্যদের ২২ টি ঘর উপহার দেয়ার উদ্যেগ নেওয়া হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শ্রমের বিনিময় আজ ঘর গুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে।

 

 

মহাপরিচালক আরো বলেন, আজকের এ দিন সক্ষমতার একটি মৌলিক দিন, ৫০ বছর পর আমাদের একটি স্মৃতিময় দিন। গৃহহীন সদস্যকে গৃহ নির্মান কার্যক্রম এর মাধ্যমে এ বাহিনী আরো অনেক দুর এগিয়ে যাবে বলে আশাবাদী।

পড়ুন>>আত্মহত্যা সাজিয়ে স্বামীকে হত্যা ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

আনসার ভিডিপির সদস্য রহিমা আক্তার জানান, আমি আমার এক প্রতিবন্ধি মেয়ে ও এক ছেলে নিয়ে দীর্ঘ দিন অন্যের বাড়ীতে থেকে অনেক কষ্ট করে দিন পার করেছি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ৪ লাখ টাকা ব্যায়ে আমাকে একটি ঘর উপহার দেওয়ায় এ বাহিনীর মহাপরিচালক ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতে আমার মাথা গোঁজার ঠাঁই হবে।

 

 

জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, মহাপরিচালক এর নির্দেশে আমি ও আমার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে ফাজিলপুর ভিডিপি সদস্য রহিমা আক্তারের বাড়ীতে উপস্থিত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মহাপরিচালক উদ্বোধন শেষে ঘরের চাবি বুঝিয়ে দিয়েছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!