পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর

রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যের নিশ্চয়তা দিয়েছে। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রেখেছে। ইতিহাসের পাতা থেকে দেখতে পাই আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে কর্মসূচী ঠিক করে এবং সেভাবে এগিয়ে যায়।

এই দল সেই ১৯৬৪ সালেই সম্মেলনে ঘোষণা করেছিল যে, তারা ক্ষমতায় গেলে এমন একটি অর্থনীতি চালু করবে যেখানে মানুষ, বিশেষ করে গরিব মানুষে খাদ্য-শিক্ষা-বাসস্থান-চিকিৎসাসহ বাঁচার পরিবেশ পাবে। আওয়ামী লীগ সে কথা রেখেছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবি

ডা. এমপি মনসুর বলেন, এই সরকারের আমলে জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সুপারিশে মানসিক স্বাস্থ্য আইন প্রণয়ন, ক্যান্সার-কিডনি-লিভার সিরোসিস রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি সামাজিক সুরক্ষা কর্মসূচীও দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রভূত অবদান রাখছে।

সরকারের সাফল্য তুলে ধরে সাংসদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করছেন। ডিজিটাল ক্ষেত্রে তিনি নতুন আইডিয়া ও কর্মসূচী দিয়ে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিচ্ছেন।

এক সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতেন তারাও আজ এই সাফল্যকে মেনে নিয়েছেন।

সরকারের অসংখ্য কর্মসূচীতে তিনি জড়িত রয়েছেন। মানুষ শুধু শহর নয়, বরং প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল সেবা পাচ্ছেন, এটি কম কথা নয়।

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম সচেতনতায় সারাবিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেনতিনি যখন এসব অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হন এবং এসব পুরস্কার উৎসর্গ করেন দেশের মানুষ ও ডিজিটাল কর্মীবাহিনীর হাজারও তরুণের উদ্দেশে তখন গর্বে আমাদের মন ভরে ওঠে।

শুক্রবার সকালে রাজশাহীর দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আইক্যাম্প উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সাংসদ প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

ড়ুন>>জীবন দিব তারপর ও ফসলি মাটি দিব না

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সহযোগিতায় ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইক্যাম্পে প্রায় দেড় হাজার সাধারণ মানুষ চক্ষুসেবা নিয়েছেন।

উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ চক্ষুসেবা পেয়ে সাংসদ ডা. মনসুর রহমানের এমন মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আইক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

এছাড়াও দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!