ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন

সৃষ্টি নিউজ
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয় করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার ন্যাশনাল সার্ভিসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউনিয়ন ন্যাশনাল সার্ভিসের সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ- সভাপতি ফরিদা ইয়াসমিন, সদস্য রেজাউল করিম,আবদুল জলিল, পল্লী চিকিৎসক আবদুল খালেক প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ন্যাশনাল সার্ভিস সরকারী একটি প্রজেক্ট, বেকারত্ব দুর করার জন্য ন্যাশনাল সার্ভিস চালু করা একান্ত জরুরী। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বেকারত্ব দুর করতে হবে ।

বক্তারা আরো বলেন, কুড়িগ্রাম জেলা বাংলাদেশের এক নম্বর মঙ্গা কবলিত এলাকা এখানে নেই কোন শিল্প কারখানা।

ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় তিন হাজার বেকার ন্যাশনাল কর্মী, ন্যাশনাল সার্ভিস চালু হলে বেকারত্ব দুর হবে। ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রানের দাবী ন্যাশনাল সার্ভিস জাতীয় করণ করা হউক।

এ আলোচনা সভায় দুই শতাধিক ন্যাশনাল সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে ইউনিয়ন পর্যায় কমিটি গঠন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!