ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ কুড়িগ্রামে দুই উপজেলায় শিক্ষক বদলিতে একই কায়দায় অনিয়ম যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে কাতারের মধ্যস্থতা ও মক্কা জোটকে সমর্থন জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় কবি অ্যান কারসন বেঙ্গালুরুতে ‘ভোট সম্পদ সংক্রান্ত ঘটনায়’র প্রতিবাদে সরব প্রকাশ রাজ ঢাকার যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী বরিশালে মাদকের আসর থেকে এএসআইসহ চারজন আটক ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব ঢাকার রাস্তায় নারী চালকের রাইড শেয়ারিং সেবা ‘মায়া’

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, শুধু চাঁদাবাজরাই নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় মত্ত চাঁদাবাজরা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে।

পড়ুন>> ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেছেন।

অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র ইএনটি বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালাচ্ছিল, যার পেছনে চাঁদাবাজির উদ্দেশ্য ছিল।

তিনি জানান, এই চক্রের সাত সদস্যের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজের প্রশংসা করি, তবে তাদের আরও অনেক কাজ বাকি রয়েছে। সংঘবদ্ধ চাঁদাবাজদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬