ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তাঁর ছেলে সাফায়াত বিন জাকির।

মঙ্গলবার (২৮ নভেম্বর) মঙ্গলবার বিকালে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসানকে।

এ ছাড়া এ আসনে আরও ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (জাতীয় পার্টি-জেপি), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র),

রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙ্গল), রৌমারী উপজেলা জাকের পার্টির নেতা শাহ আলম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের আবু শামীম (গামছা), কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান (নৌকা)।

রাজিবপুর উপজেলা নির্বাচন কমিশন থেকে জাতীয় পাটির সাবেক সভাপতি শাহ মো.নুরে শাহী (স্বতন্ত্র) ও চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র)।

রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলার কথা স্বীকার করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়াত বিন জাকির। তিনি বলেন এলাকাবাসী আমাদেরকে চাচ্ছে। বারবার আমাদের নির্বাচন করার জন্য মানুষ অনুরোধ জানাচ্ছে এ জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে।

তিনি আরোও বলেন ২০০৯ সালে আমার বাবা প্রথম এই আসন অন্য দলের কাছ থেকে নৌকা প্রতীকের নির্বাচন করে নির্বাচিত হয়ে সেটি উদ্ধার করে। তাই এই আসনের লোকজন আমাদের আবারও নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম নিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩