ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে প্রবাসী চাকরিপ্রার্থীদের জন্য জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ পালিত নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ

নির্বাচন সহিংসতা দেখতে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৮৬২ বার পড়া হয়েছে

নির্বাচন সহিংসতা দেখতে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন সহিংসতা দেখতে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয়েছেন তার দুই সমর্থক। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে ও পরিস্থিতি পরিদর্শনে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

পড়ুন>>শাহরাস্তিতে চার বছরের শিশুকে তুলে নিয়ে চার শিশু মিলে ধর্ষণ

হামলার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান করছে, ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় আহত দুই সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়েছে।

পড়ুন>> লক্ষ্মীপুর বারে ভোটযুদ্ধ: আ.লীগ ৮, বিএনপি ৬, জামায়াত শূন্য!

হান্নান মাসউদ বলেন, “আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে সরে যাব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।”

এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন,
“আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”

অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন সহিংসতা দেখতে গিয়ে হামলার শিকার এমপি হান্নান মাসউদ

আপডেট সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬