ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার সরকারি অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং পরবর্তীতে পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার বরাদ্দকৃত অর্থ তসরুফের খবর প্রকাশ করায় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের সপরিবারে হত্যার হুমকিও দেয়। পরবর্তীতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের কাছে মামলা করতে গেলে তিনি তা নথিভুক্ত না করে অভিযোগটি ফেলে রাখেন এবং তদন্তের দোহাই দিয়ে চার দিন ধরে সময়ক্ষেপণ করছেন।

প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ সংঘটিত সেই হামলার সিসিটিভি ফুটেজও পুলিশ এখনো উদ্ধার করেনি। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো তথ্য-প্রমাণ ছাড়া চাঁদাবাজির পাল্টা অভিযোগ নেওয়া হয়েছে। অন্যদিকে এতিমদের টাকা আত্মসাতের বিষয়ে প্রকাশিত খবরের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ওপর এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দেন সাংবাদিক নেতারা।

জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালীর পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সাংবাদিকরা। অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, নাসির উদ্দিন বাদল, ফয়জুল ইসলাম জাহান, গিয়াস উদ্দিন রনি, মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬