ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঘটনায় সন্দেহভাজন যুবক আটক 

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

নোয়াখালী জেলা শহরের বসুন্ধরা কলোনি এলাকায় বুধবার সকাল আটটার দিকে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফরা ইবনাত (১২) বাড়িতে একা থাকার সুযোগে এক অচেনা যুবক ভেতরে প্রবেশ করে। সে সময় আফরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই যুবক আলমারি খুলে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে আফরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে।

এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ধারালো ছুরি দিয়ে আফরার ওপর হামলা চালায়। এতে শিশুটির মাথা, ঘাড় ও দুই হাতে গুরুতর জখম হয়। তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পড়ুন>>নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে নিরাপত্তা ঘটনায়: সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ

ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে দ্রুত এগিয়ে আসে। তারা বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিয়াম (২৫) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। আটক সিয়ামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং থানায় নিয়ে যায়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় আফরার বাবা কেনাকাটার কাজে বাইরে ছিলেন এবং মা পাশের বাসায় গিয়েছিলেন। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তারা সরাসরি মূল অপরাধীকে দেখার সুযোগ পাননি। স্থানীয়রা চিৎকার শুনে রাস্তার পাশে থাকা সিয়ামকে আটক করে মারধর করে, পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

পড়ুন>>কাতারে সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

তবে পুলিশি তদন্তে ভিন্ন এক তথ্য উঠে এসেছে। এসআই ফখরুল ইসলাম জানান, ভুক্তভোগী ছাত্রী যে ব্যক্তির বর্ণনা দিয়েছে, তার সঙ্গে আটক সিয়ামের চেহারার তেমন কোনো মিল পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ ঘটনার প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঘটনায় সন্দেহভাজন যুবক আটক 

আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬