নওগাঁয় রেড ক্রিসেন্ট দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় রেড ক্রিসেন্ট দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন ছাত্রনেতা মোনারুল ইসলাম বকসির রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন  নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস

নওগাঁয় রেড ক্রিসেন্ট দিবস পালিত

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
নওগাঁয় রেড ক্রিসেন্ট দিবস পালিত

নওগাঁয় রেড ক্রিসেন্ট দিবস পালিত।

নওগাঁর ৮মে জীন হেনরী ডুনান্ট এর ১৯৫তম জন্মবার্ষিকী এবং বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট।

 

সোমবার কর্মসূচির শুরুতেই রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের প্রধান কার্যালয় শহরের উকিলপাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মুক্তির মোড়ে যায়।

 

সেখানে ফেস্টুন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের চেয়ারম্যান এ্যাড. এ.কে.এম ফজলে রাব্বি। এরপর র‌্যালীটি শহরের কে.ডি স্কুলের মোড় হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

 

পরে সেখানে রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সেক্রেটারী ও নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার তানজিদ সম্রাটের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের ভাইস চেয়ারম্যান সরদার সালাউদ্দিন মিন্টু প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পড়ুন>>ভূরুঙ্গামারীতে ইভটিজিং এর অভিযোগে এক কলেজ শিক্ষার্থীর কারাদন্ড প্রদান

এসময় জীন হেনরীর আদর্শকে বুকে ধারণ করে যেকোন দুর্যোগে সার্বিক সহযোগিতা নিয়ে মানবজাতির পাশে দাঁড়ানোর জন্য নিজেদের তৈরি করার প্রতি আহবান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!