দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেছেন, “শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে হবে। কারণ একজন শিক্ষার্থী ভালো খেলোয়াড় হতে পারলে তা সমাজ ও দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসে। তাই ভালো পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়ন তথা উপজেলা পর্যায়ে নতুন নতুন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পড়ুন>>সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন
১০ আগস্ট সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ) ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এম ফরজউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্লাব প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল তুলে দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























