নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন

নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে।

 

নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ নিজ অর্থায়নে এ লাইব্রেরী স্থাপন করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের ও সাধারন মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠিত করা হয়েছে।

 

শুক্রবার ( ২২ এপ্রিল) উপজেলার নওহাটা মোড়ের আদর্শ বিদ্যা নিকেতনের পাশে এ লাইব্রেরী স্থাপন করা হয়। পড়ুন>>খুলনা আর্ট একাডেমিতে স্বনামধন্য চিত্রশিল্পীদের  মোমবাতি প্রজ্বালন

 

চাকুরী প্রত্যাশী, জনগণ ও সকল ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করার লক্ষে ফিতা কেটে পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন শিক্ষাবিদ খবির উদ্দীন মন্ডল। এসময় তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

 

 

এসময় সংগঠনর সভাপতি এ কে সাজু বলেন, আমাদের সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান এ সংগঠন উদ্দেশ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর।

 

ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কাজ করে সাধারণ মানুষের ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আজ এ লাইব্রেরী উদ্বোধনও আমাদের ছোট্টো একটি প্রয়াশ। ভবিষ্যতে এর ব্যাপক বিস্তার ঘটবে ইনশাআল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী, অর্থসম্পাদক জাভেদ হোসেন, সদস্য আনছার আলী, জাকির হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য এই সংগঠন নওগাঁয় অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওহাটায় স্থাপনের দাবিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!