ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ 

দ‍ৌলতপুর থেকে আহাদ নয়ন
  • আপডেট সময় : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ।
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গত অসহায় বানভাসি পরিবারের মাঝে দুই দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দৌলতপ উপজেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বুধবার চিলমারী ইউনিয়নের চর বাহিরমাদী, মানিকেরচর, বাংলাবাজারসহ বেশকয়েকটি এলাকায় দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১১ শত পরিবার  ও বৃহস্পতিবার সকাল থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া, মুন্সিগঞ্জ, গড়েরপাড়াসহ বিভিন্ন এলাকায় সাড়ে ৭’শ বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

পড়ুন>>তাড়াশে দূর্বৃত্তের দেয়া আগাছানাশকে পুড়ল কৃষকের ১ বিঘা জমির বীজতলা

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেলসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>রাণীশংকৈলে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

এ সময় উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বন্যায় উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন দুটি ব্যাপক ক্ষতি হয়েছে। ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বানভাসি কর্মহীন অসহায় পরিবারের মাঝে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বুধবার সারাদিন চিলমারী ইউনিয়নে ও বৃহস্পতিবার সকাল থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিএনপি জনগণের দল, তাই সবসময় বিএনপি জনগণের পাশে আছে থাকবে।  এছাড়াও বানভাসি এসব পরিবারের পাশে থাকার জন্য স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তি  রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই ৪ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পাবিবন্দি অবস্থায় রয়েছে। বর্তমানে পানি কিছুটা কমা শুরু করলেও খাদ্য সংকট, পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগে পরিবার এবং হাঁস মুরগী আর গবাদি পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ 

আপডেট সময় : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫