ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়মিত প্রক্রিয়া জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগে নতুন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: অভিযোগ মানসিংহের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার প্রাপ্তিতে মেসিকে বার্সেলোনার অভিনন্দন

না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার রাজধানীর একটি বাসভবনে বাথরুমে পড়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে বনানীর নিজ বাসায় বাথরুমে যাওয়ার প্রায় ১০ মিনিট পর সাড়া না মেলায় দরজা ভেঙে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে ইউনাইটেড হাসপাতালে নেন।

মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইত্তেফাকসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মুহম্মদ শফিকুর রহমান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ২৫শে সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে তার জন্ম। তার বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মায়ের নাম আয়েশা খাতুন। শিক্ষাজীবনে ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক ও ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬