তাড়াশে দূর্বৃত্তের দেয়া আগাছানাশকে পুড়ল কৃষকের ১ বিঘা জমির বীজতলা।
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন চাষের ভরা মৌসুমে এক কৃষকের এক বিঘা জমির বীজ তলা আগাছানাশক ঔষধ ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট্য ইউপি সদস্য মোজাম্মেল হোসেন।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পূর্ব মাঠে।
ক্ষতিগ্রস্ত কৃষক রুস্তম আলী জানান, ওই জমির বীজতলা দিয়ে তিনি ৫০ থেকে ৬০ বিঘা জমি রোপা আমন ধান রোপণ করতে পারতেন। কিন্তু রাতের আঁধারে দূর্বৃত্তরা আমার কাটারী ভোগ ধানের বীজতলা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। এখন ৫০ বিঘা জমির বীজতলা কিনতে আমার লক্ষাধিক টাকা লাগবে।
এতে আমি অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতির মূখে পড়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত তাড়াশ কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, আগাছানাশক স্প্রে করে বীজতলা পুরিয়ে দেয়ার কথা শুনেছি। অপরাধিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a Reply