ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু! : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
প্রতিকী ছবি

 

 

ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

 

 

ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু!
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮)পিতা গোলাপ হোসেন, জাকারিয়া (৯)পিতা জহুরুল ইসলাম, আমিন (১০)পিতা সাহেব আলী নামের ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

 

রবিবার (১৩ জুলাই) সন্ধায় উপজেলার বড় রাংটিয়া (পাতার মৌড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

পড়ুন>>কাউনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা গেছে যে, রবিবার সন্ধার আগে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তিন শিক্ষার্থীই মারাত্মকভাবে আহত হয়।

 

আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ট্রাক -অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু-২ আহত-৩

পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়া কে  মৃত ঘোষণা করেন এবং ১ জনের অবস্থা আশংকাজনক। পরবর্তীতে সেই ছাত্রের ও মৃত্যু হয়।

এদিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল-আমিন সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!