জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
যুবলীগ নেতা নুর ইসলাম

 

 

জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম

 

 

জামিনে মুক্ত পাওয়ার পর পুনরায় গ্রেফতার নিষিদ্ধ যুবলীগ নেতা নুর ইসলাম।
দিনাজপুরে জোড়পূর্বক অবৈধভাবে বাড়ি দখল করার অপরাধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন মামলায় জামিনে মুক্তির পর নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

 

 

সোমবার (৩০ জুন) দিনাজপুর সদর আমলী আদালত তাকে জামিন মঞ্জুর করেন এবং ছাত্র হত্যা চেষ্টা মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

 

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ছাত্র হত্যা চেষ্টা মামলায় এজাহারভূক্ত আসামি দিনাজপুর জেলার সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ আনসার কোসাই এর ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলাম। বুধবার (২ জুলাই) তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

 

এছাড়াও গত ২০ জানুয়ারি দিনাজপুর রামনগর এলাকার ১০৮ বছর বয়সী বৃদ্ধ আলহাজ্ব মোঃ আব্দুস শুকুরের নিজ বাড়িতে মোঃ নুরুল ইসলাম ওরফে নুর ইসলামসহ তার সহযোগীরা অবৈধভাবে প্রবেশ করে।

পড়ুন>>ঝিনাইগাতী বড় রাংটিয়ায় মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

 

এসময় দুই লক্ষ টাকা ছিনতাইসহ বৃদ্ধাকে মারপিট করে মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করার ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রধান আসামীও তিনি।

 

 

উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা নুর ইসলাম যুব লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাধে সকল প্রকার দমন-পীড়ন, কিলিং মিশনে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হয়ে উঠতে তার সময় বেশি লাগেনি।

 

 

৫ আগস্ট এর আগে তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন। এমনকি ৫ আগষ্টের পরও তিনি দিনাজপুরে এসে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন কে এই সাবেক ছাত্রলীগ এবং যুবলীগ নেতার শেল্টার দাতা জানতে চায় এলাকাবাসী।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!