রংপুর কারাগারে বন্দী কাউনিয়ার ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুর কারাগারে বন্দী কাউনিয়ার ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ কেউ পাস করেনি ভূরুঙ্গামারীর পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ১০ আগস্টের আজকের সারাদেশের আবহাওয়ার পুর্বাভাস আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিশ্বনাথে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

রংপুর কারাগারে বন্দী কাউনিয়ার ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
রংপুর কারাগারে বন্দী কাউনিয়ার ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু 
নিহত জাহাঙ্গীর আলম।

 

 

 

 

রংপুর কারাগারে বন্দী কাউনিয়ার ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

 

 

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিশিষ্ট শিল্পপতি প্রয়াত মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম ।

পড়ুন>>কাউনিয়ায় সমবায়ীদের গাভী পালন রিফ্রেশার্স প্রশিক্ষনের উদ্বোধন

 

স্থানীয়রা জানান, তাদের পারিবারিক একটি মামলায় গত বুধবার আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ  ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়।

 

 

রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!