আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে নিয়োগ
- আপডেট সময় : ০১:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দুটি পদে মোট ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে যেতে হবে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- সিস্টেম ম্যানেজার: ১টি পদ, তৃতীয় গ্রেড। বেতন স্কেল ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা।
- প্রিন্সিপাল অফিসার: ৬১টি পদ, ষষ্ঠ গ্রেড। বেতন স্কেল ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা।
নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিস্টেম ম্যানেজার প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, সিএসই, ট্রিপল ই অথবা আইটি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমান এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। এছাড়া সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বা সমমানের পদে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক জার্নালে অন্তত দুটি প্রকাশনা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
প্রিন্সিপাল অফিসারস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। দুটি পদের মধ্যে সিস্টেম ম্যানেজার পদে একজন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ও সময়সীমা
- আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
- আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ফি: ২০০ টাকা।
- ফি জমাদানের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র: প্রথম আলো

























