গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক
বক্তব্য দিচ্ছেন ডা. ফখরুদ্দিন মানিক।

 

 

গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক

 

 

গণভোটের তারিখ নভেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে -ডা. ফখরুদ্দিন মানিক।
বাংলাদেশকে আবারও রাজনৈতিক সংকটে ফেলতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ডা. মো. ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, রাজনীতিবিদদের নিয়ে ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবনায় যে সিদ্ধান্তগুলো এসেছে, তাতে কিছু রাজনৈতিক দল আপত্তি তুলছে— যা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে।

 

 

শুক্রবার রাতে দাগনভূঁঞা উপজেলার কুরবানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ভোট কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ডা. মানিক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি সম্পর্কিত প্রস্তাবনায় গণভোটের দাবি এখন জনদাবীতে পরিণত হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করা। তিনি আরও বলেন, কোনো দলের ইঙ্গিতে সময়ক্ষেপণ করা হলে জাতীয় রাজনীতিতে অস্থিরতা বাড়বে।

পড়ুন>>ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

 

 

আগামী ১১ নভেম্বর সমমনা আট দলের ঘোষিত মহাসমাবেশের আগে গণভোটের তফসিল ঘোষণা করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুজ্জাহের, ইউনিয়ন আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, কুরবানপুর রহমানিয়া মাদ্রাসার সুপার হাফেজ আবুল বাশার এবং বসুরহাটা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আইয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

ডা. মানিক উপস্থিত নেতাকর্মীদের উদ্বেগ ও উৎকণ্ঠা মুক্ত থেকে দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!