নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৮:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের চার স্থানীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ৫ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি বিবৃতি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান, সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান কমল এবং একই ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন মুন।
পড়ুন>>গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী
অভিযোগ রয়েছে, বহিষ্কৃত এই নেতারা স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিলেন। গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বন্দর ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান পলাতক রয়েছেন। অন্যদিকে, অন্য বহিষ্কৃতরা বর্তমানে বন্দরে অবস্থান করছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























