ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন 

বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

এনসিপি এর লোগো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। রবিবারের এই ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজন আহত হয়েছেন। হামলার পর নেতাকর্মীরা তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন।

রবিবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার (৪ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ো হয়।

বিবৃতিতে এনসিপি উল্লেখ করেছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে তাকে লক্ষ্য করে হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে ডিম নিক্ষেপ ও হেনস্তা করা হয়েছিল।

পড়ুন>>কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

এছাড়া গত জুলাই মাসে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে তার ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থল ত্যাগ করলেও সারজিস আলম একটি ব্যাংকে আশ্রয় নিতে বাধ্য হন, পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে। এর কয়েক দিন পরই সিলেটে তার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। যদিও সেই ঘটনায় গাড়ির কাচ ভাঙার দৃশ্য ও ভিডিও ফুটেজ থাকলেও স্থানীয় পুলিশ হামলার বিষয়টি অস্বীকার করেছিল। পরে পুলিশ তাদের নিরাপত্তায় নিয়ে যায়। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দেখছে এনসিপি।

বারবার রাজনৈতিক নেতার ওপর এমন হামলার ঘটনাকে দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে এনসিপি। দলটির মতে, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতার মাধ্যমে তার জবাব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় না আনা হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হতে পারে বলে দলটি আশঙ্কা প্রকাশ করেছে। ফলে ওই ঘটনার বিষয়েও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।

কুষ্টিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর আহ্বান জানানো হয়েছে। দলটি স্পষ্ট করেছে যে, কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে বা হামলা করে রাজনৈতিক নেতাকর্মীদের কার্যক্রম থেকে বিরত রাখা সম্ভব নয়।

পড়ুন>>আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

রাষ্ট্রের দায়িত্ব হলো দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ

আপডেট সময় : ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬